মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩

সুনামগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। সোমবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টার

2023-07-10T16:45:47+00:00
2023-07-10T16:45:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ জুলাই, ২০২৩, ৪:৪৫ পিএম   (ভিজিট : ১৭২)
X


সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। সোমবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের জয়কলস গ্রামে এ ঘটনা ঘটে। এছাড়া  এ ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন- হাসনাবাদ গ্রামের আব্দুল লতিফের ছেলে নুরুল হক (৪৫), আব্দুস সুফির ছেলে বাবুল মিয়া (৫০) এবং আব্দুল বাসিরের ছেলে শাহজাহান মিয়া (৫৫)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার বিকেলে গ্রামের মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে সরাইমরল ও মালদার পরিবারের লোকদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনায় সোমবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় তারা দেশিয় ও ধারাল অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলে সরাইমরল গ্রুপের নুরুল হক ও বাবুল মিয়া নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মালাদার গ্রুপের শাহজাহান মিয়া। সংঘর্ষে প্রায় ৩০ জন আহত হয়েছেন বলে জানা যায়।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী জানান, এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy