ব্রাহ্মণবাড়িয়ায় বিল থেকে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

এনায়েত খান, ব্রাহ্মণবাড়িয়া

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বেমালিয়া নদীর পাশের মাইল্লা বিল থেকে নিখোঁজের ১৬ ঘণ্টা পর ফরিদ মিয়া (৬৫) নামের এক জেলের

2023-07-10T19:19:29+00:00
2023-07-10T19:19:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ব্রাহ্মণবাড়িয়ায় বিল থেকে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
এনায়েত খান, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: সোমবার, ১০ জুলাই, ২০২৩, ৭:১৯ পিএম   (ভিজিট : ১৬৩)
X

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বেমালিয়া নদীর পাশের মাইল্লা বিল থেকে নিখোঁজের ১৬ ঘণ্টা পর ফরিদ মিয়া (৬৫) নামের এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (১০ জুলাই) দুপুরে উপজেলার ঘুজিয়াখাইল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফরিদ মিয়া সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। 

স্থানীয়রা জানায়, প্রতিদিন বিকেলে মেঘনা ও বেমালিয়া নদীতে রিং জাল দিয়ে মাছ শিকার করতে যেতেন ফরিদ মিয়া। সারারাত মাছ ধরে সকালে বাজারে নিয়ে বিক্রির পর বাড়িতে ফিরতেন তিনি। সকালে মাছ বিক্রি করে নির্দিষ্ট সময়ে বাড়িতে না আসার কারণে পরিবারের লোকেরা তার খোঁজ করতে থাকেন। পরে আজ সোমবার দুপুরে বেমাললিয়া নদীতে ফরিদ মিয়ার মরদেহ ভাসতে দেখা যায়। স্থানীয় লোকজন ও স্বজনেরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। 

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লহ সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ স্বাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy