হরিরামপুরে ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর আটক

আবিদ হাসান, হরিরামপুর (মানিকগঞ্জ)

সারাবাংলা

মানিকগঞ্জের হরিরামপুরে গোপীনাথপুর থেকে ৫ বছরের শিশু ধর্ষণের অভিযোগে হৃদয় হালদার নামে (১৫) এক কিশোরকে গ্রেফতার করেছে হরিরামপুর

2023-07-10T20:00:01+00:00
2023-07-10T20:00:01+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
হরিরামপুরে ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর আটক
আবিদ হাসান, হরিরামপুর (মানিকগঞ্জ)
প্রকাশ: সোমবার, ১০ জুলাই, ২০২৩, ৮:০০ পিএম   (ভিজিট : ১৪৬)
X

মানিকগঞ্জের হরিরামপুরে গোপীনাথপুর থেকে ৫ বছরের শিশু ধর্ষণের অভিযোগে হৃদয় হালদার নামে (১৫) এক কিশোরকে গ্রেফতার করেছে হরিরামপুর থানা পুলিশ। 

রোববার রাতে ওই কিশোরকে গোপীনাথপুর থেকে আটক করা হয় বলে হরিরামপুর থানা ওসি সুমন কুমার আদিত্য জানিয়েছেন। হদয় গোপীনাথপুর এলাকার শংকর হালদারের ছেলে।

ওসি সুমন কুমার আদিত্য জানান, গত ০৫ জুলাই বিকেল ৫টার দিকে শিশুটির ঘরের পিছনে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করলে শিশু ভিকটিম (৫) চিৎকার দেয়। চিৎকারের শব্দ শুনে ভিকটিমের মা ঘটনাস্থলে গিয়ে দেখেন, হৃদয় শিশুটিকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করছে।  শিশুটির মা এগিয়ে গেলে হৃদয় দৌড়ে পালিয়ে যায়। 

ঘটনার পর ভিকটিমের বাবা বাদী হয়ে অভিযোগ দায়ের করলে ঘটনার সত্যতা যাচাই করে হৃদয়কে রোববার রাতে আটক করা হয়। আসামিকে আজ সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy