নবীনগরে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা

কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রিসহ নানা অভিযোগে দুইটি গ্যাস সিলিন্ডার দোকানিকে ২০ হাজার

2023-07-11T15:42:44+00:00
2023-07-11T15:42:44+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নবীনগরে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা
কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩, ৩:৪২ পিএম   (ভিজিট : ২৮৭)
X


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রিসহ নানা অভিযোগে দুইটি গ্যাস সিলিন্ডার দোকানিকে ২০ হাজার ও অপরিচ্ছন্ন পরিবেশে রান্না করার অভিযোগে ক্যাফে রিভারভিউ রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) পৌরসদর এলাকায় এ অভিযান চালানো হয়।

উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ অভিযান পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পৌরসদর  এলাকায় অবস্থিত দুইটি গ্যাস সিলিন্ডার দোকানিকে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার আইনে ২০ হাজার টাকা ও অপরিচ্ছন্ন পরিবেশে রান্না করায় একটি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান সবাইকে ন্যায্যমূল্যে বিক্রির ব্যাপারে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy