ভূঞাপুরে দুই কোটি টাকা ব্যয়ে স্থাপন হচ্ছে বিদ্যুৎ উপকেন্দ্র

কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল)

সারাবাংলা

‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ এই শ্লোগান নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের পলশিয়া এলাকায় বিদ্যুৎ বিতরণ

2023-07-11T20:32:57+00:00
2023-07-11T20:32:57+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে দুই কোটি টাকা ব্যয়ে স্থাপন হচ্ছে বিদ্যুৎ উপকেন্দ্র
কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল)
প্রকাশ: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩, ৮:৩২ পিএম   (ভিজিট : ১৮৯)
X

‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ এই শ্লোগান নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের পলশিয়া এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প, ময়মনসিংহ জোনের আওতায় ০.৯৯ একর ভূমির উপর এক কোটি আশি লক্ষ তিন হাজার চারশত ছাপ্পান্ন টাকা ব্যয়ে ২০ মেগাওয়াট বিদ্যুৎ উপকেন্দ্র স্থাপন বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমির মালিক, জনপ্রতিনিধি, জেলা ও উপজেলা প্রশাসন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং সংবাদকর্মীদের নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইল অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল হাশেমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেন, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প, ময়মনসিংহ জোনের প্রকল্প পরিচালক শামসুল আলম, টাঙ্গাইল বিউবো’র পরিচালণ ও সংরক্ষণ সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী মো. উবায়দুল ইসলাম, ভূঞাপুর বিউবো’র নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আনোয়ারুল ইসলাম, প্রকল্প উপ-পরিচালক চন্দন কুমার সূত্রধর, ভূঞাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, নিকরাইল ইউপি চেয়ারম্যান মো. মাসুদুল হক মাসুদ প্রমুখ।

সভা শেষে কর্মকর্তাবৃন্দ প্রকল্প এলাকা পরিদর্শন করেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy