রাজধানীর প্রবেশমুখে তল্লাশি, ভোগান্তিতে যাত্রীরা

বুলেটিন নিউজ ডেস্ক

রাজধানী

ঢাকায় একইদিনে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ ঘিরে সাভারে পুলিশি তল্লাশি চলছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে

2023-07-12T12:44:36+00:00
2023-07-12T12:44:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীর প্রবেশমুখে তল্লাশি, ভোগান্তিতে যাত্রীরা
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ জুলাই, ২০২৩, ১২:৪৪ পিএম   (ভিজিট : ১৪১)
X


ঢাকায় একইদিনে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ ঘিরে সাভারে পুলিশি তল্লাশি চলছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।  তবে পুলিশ বলছে, নিরাপত্তাজনিত কারণেই ঢাকার প্রবেশ মুখগুলোতে পুলিশি কার্যক্রম চলছে।

বুধবার (১২ জুলাই) সকাল থেকেই সাভারের বিভিন্ন সড়কে গণপরিবহন চলাচল একেবারেই কম দেখা গেছে।

সাধারণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা জানান, যাত্রীবাহী বাস ঢাকায় ঢুকতে না দেওয়ায় আমিনবাজার থেকেই ফিরে আসতে হচ্ছে। অনেকে বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেও না পেয়ে অবশেষে হেঁটেই রওনা হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাস মালিক জানান, সকালে আমিনবাজারে পুলিশ চেকপোস্টে আমাদের কোনো বাস ঢুকতে দেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই আমিনবাজার থেকেই আবার সাভারে ফেরত আসা লাগছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ঢাকায় আদালত চত্বর থেকে যে দুই জন জঙ্গি পালিয়েছিলো তাদের তথ্য পাওয়া গেছে। তারা এদিক দিয়েই যেতে পারে। তাই জঙ্গি ধরতে চিরুনি অভিযান চলছে। ঢাকার প্রবেশমুখ আমিনবাজার, বিরুলিয়া ও আশুলিয়ায় চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে ভোর থেকেই।

বাবু/এ.এস





  বিষয়:   তল্লাশি 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy