আ.লীগ সরকার সব দিচ্ছে কেন সন্তান ঝরে পড়বে : ডেপুটি স্পিকার

মো. রফিকুল ইসলাম (সান), পাবনা

সারাবাংলা

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, আওয়ামী লীগ সরকার খাবার দিচ্ছে, বই

2023-07-12T17:34:52+00:00
2023-07-12T17:38:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আ.লীগ সরকার সব দিচ্ছে কেন সন্তান ঝরে পড়বে : ডেপুটি স্পিকার
মো. রফিকুল ইসলাম (সান), পাবনা
প্রকাশ: বুধবার, ১২ জুলাই, ২০২৩, ৫:৩৪ পিএম  আপডেট: ১২.০৭.২০২৩ ৫:৩৮ পিএম  (ভিজিট : ২১৭)
X

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, আওয়ামী লীগ সরকার খাবার দিচ্ছে, বই দিচ্ছে, উপবিত্তি দিচ্ছে, সব দিচ্ছে কেন সন্তানরা ঝরে পড়বে? নিরক্ষরতার হার আমার এলাকায় সম্ভবত ১৩ থেকে ১৪ % আছে।

তাই মা বাবাদের বলব এ প্রচার চালাতে হবে। শিক্ষামুখী করতে হবে আমাদের সন্তানদের। আমাদের প্রস্তাবে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে,পনের দিনে, মাসে ডিম আর দুধ খাওয়ার পুষ্টি বিকাশের ব্যবস্থা করা হচ্ছে। কেন আমার সন্তার শিক্ষাপ্রতিষ্ঠানে না যেয়ে ঝরে পড়বে। এটা আমরা বুঝি না। যে পরিবার শিশুকে শিক্ষাপ্রতিষ্ঠানে না পাঠিয়ে কর্মে দেয় ঝুঁকিপূর্ণ কাজে পাঠায়, যদি আমরা পুলিশকে বলি, প্রশাসন যদি সিদ্ধান্ত নেন আপনি পরিবার বলবেন আমার সন্তান আমি যা ইচ্ছা তাই করবো তা চলবে না।

কেননা আপনার সন্তান আমার সন্তান, আমার নাতি আপনার নাতি গণ্য করে আমরা রাষ্ট্র পরিচালনা করছি। বারবার বলি ত্রুটি আছে, ত্রুটি থাকবেই, ত্রুটি মুক্ত করতেই আপনাদের মুখোমুখি হয়েছি। তাই আমরা আজ থেকে কোন সন্তান শিক্ষপ্রতিষ্ঠানে না গিয়ে যেন কোন কর্মে শ্রর্ম বিনিয়োগ না করে। কারণ খাবার দিচ্ছি, ভাতা দিচ্ছি সব দিচ্ছি আমরা সব দেব পড়ার খরচ আমরা দেব। ইউএনও আছে উপজেলা চেয়ারম্যান, মেয়র আছে। আপনারা আছেন আমরা সবাই সম্মিলিত ভাবে যারা অসচ্ছলতার দায় দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে না তাদের সহযোগিতা করবো। 

বুধবার (১২ জুলাই) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়াম হল রুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার মুজিব শতবর্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন 'ক' শ্রেণির পরিবার পুনর্বাসনে পাবনার বেড়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করার লক্ষে মতবিনিময় সাভা অনুষ্টিত হয়।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. সবুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকু।

এছাড়া আরো বক্তব্য রাখেন বেড়া উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল হক বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল হক মেজবাহ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শায়লা সারমিন ইতি প্রমুখ। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy