গফরগাঁয়ে ফিলিম স্টাইলে পুলিশের উপর আক্রমণ, আসামি ছিনতাই

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানার পালের বাজার এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নিয়ে যায় একদল দুর্বৃত্তরা। আসামিকে

2023-07-12T18:30:36+00:00
2023-07-12T18:30:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গফরগাঁয়ে ফিলিম স্টাইলে পুলিশের উপর আক্রমণ, আসামি ছিনতাই
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ জুলাই, ২০২৩, ৬:৩০ পিএম   (ভিজিট : ৫৮২)
X

ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানার পালের বাজার এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নিয়ে যায় একদল দুর্বৃত্তরা। আসামিকে ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় আহত হয়েছেন পুলিশের একজন উপ-পরিদর্শক ও একজন কনস্টেবল। আহত পুলিশ সদস্যদের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার পাঁচভাগ ইউনিয়নের পালের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, পাগলা থানার উপ-পরিদর্শক (এসআই) মদন চন্দ্রের নেতৃত্বে পুলিশের একটি দল নাশকতা ও মারামারি মামলার আসামি নবী হোসেন  (৪০) কে গ্রেপ্তার করে পাগলা থালা পুলিশ।  আসামিকে আটক করে থানায় নিয়ে আসার পথে দুর্বৃত্তরা রাস্তা অবরোধ করে নবী হোসেনকে মুক্তি দিতে পুলিশের সাথে বাক বিতণ্ডায় জড়িয়ে  যায়। এক পর্যায়ে পুলিশের সাথে অবরুদ্ধকারীদের টানাহেচড়া শুরু হয়।  পুলিশ ঘটনাস্থলে হিমশিম খেতে থাকে। একপর্যায়ে পালের বাজার এলাকার দুলালের ছেলে ইকবালের নেতৃত্বে এসআই মদন ও কনস্টেবল সোহেলের মাথায় আঘাত করে নবী হোসেনকে ছিনিয়ে নিয়ে যায়।  

এ সময় স্থানীয় এলাকাবাসীরা আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এই খবর পেয়ে পাগলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের গ্রেপ্তারের অভিযান চালায়। 

স্থানীয় পাঁচবাগ ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম মাহবুব জানান, একাধিক মামলার আসামি ও চিহ্নিত সন্ত্রাসী হিসেবে এলাকায় পরিচিত চিহ্নিত সন্ত্রাসী নবী হোসেন পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নবী হোসেন। তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে তার সহযোগীরা পুলিশের ওপর অতর্কিত হামলা করে এবং নবী হোসেনকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু মো.  আহমেদ বলেন, সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চলছে  তাদেরকে গ্রেফতার না করা পর্যন্ত আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy