ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

সৈকত মো. সোহাগ, খুলনা

সারাবাংলা

খুলনায় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হয়েছে। বুধবার নগরীর লবণচরা থানাধীন টেক্সটাইল কলেজের সামনে এ দুর্ঘটনাটি

2023-07-12T18:47:44+00:00
2023-07-12T18:47:44+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
সৈকত মো. সোহাগ, খুলনা
প্রকাশ: বুধবার, ১২ জুলাই, ২০২৩, ৬:৪৭ পিএম   (ভিজিট : ১৭৫)
X

খুলনায় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হয়েছে। বুধবার নগরীর লবণচরা থানাধীন টেক্সটাইল কলেজের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। 

নিহত যুবক সুজন ব্যাপারী হরিণটানা এলাকার আবু বক্কর সিদ্দিকীর ছেলে। নিহত পেশায় একজন চটপটি ব্যবসায়ী ছিলেন।

লবণচরা থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক বলেন, বেলা ১১টার দিকে সুজন লবণচরা থানাধীন টেক্সটাইল কলেজের সামনে রাস্তার উল্টা পথ ধরে চলছিলেন। এ সময়ে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে সুজনের মোটরসাইকেলের ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy