নড়াইলে সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার

জান্নাতুল বিশ্বাস, নড়াইল

সারাবাংলা

নড়াইলে মাদক ও চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক ২ জন আসামিকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। বুধবার

2023-07-12T19:41:15+00:00
2023-07-12T19:41:15+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নড়াইলে সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: বুধবার, ১২ জুলাই, ২০২৩, ৭:৪১ পিএম   (ভিজিট : ২৩৪)
X

নড়াইলে মাদক ও চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক ২ জন আসামিকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। বুধবার (১২ জুলাই) ভোরে আসামিদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- নড়াইল সদর থানার লস্করপুর গ্রামের আবদু সরদারের ছেলে সামছুর রহমান ও ভবানীপুর গ্রামের ইমান সরদারের ছেলে লিপটন মোল্লা। 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে এএসআই আহসান হাবিব ও এএসআই মাহমুদ করিম অভিযান চালিয়ে আসামিদের নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বুলেটিনকে বলেন, গ্রেফতারকৃত সামছুর রহমান চেক জালিয়াতি মামলায় ১ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও লিপটন মোল্লা মাদক মামলায় ৬ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি। সাজাপ্রাপ্ত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy