শ্রীমঙ্গলে মশক নিধন কর্মসূচি

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় শ্রীমঙ্গলে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে চতুর্থ দিনে বুধবার শ্রীমঙ্গল থানা

2023-07-12T19:50:00+00:00
2023-07-12T19:50:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে মশক নিধন কর্মসূচি
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: বুধবার, ১২ জুলাই, ২০২৩, ৭:৫০ পিএম   (ভিজিট : ১২২)
X

দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় শ্রীমঙ্গলে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে চতুর্থ দিনে বুধবার শ্রীমঙ্গল থানা ভবনসহ আশপাশের এলাকায় কীটনাশক স্প্রে করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.  জাহাঙ্গীর হোসেন সরদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম প্রমুখ।

গত ৯ জুলাই শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে পৌর এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেয়র মহসিন মিয়া শহরের বিভিন্ন সড়কের পাশে ড্রেনগুলিতে মশা মারার ওষুধ স্প্রে করেন। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, কাউন্সিলর কাজী আব্দুল করিম, মো. আলকাছ মিয়া, ছাদ উদ্দিন প্রমুখ।
 
এ সময় শ্রীমঙ্গল পৌর মেয়র মহসিন মিয়া বলেন, সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। তাই আমরা মশক নিধন কর্মসূচি হাতে নিয়েছি। পৌরসভার প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরদের মশক নিধন কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। মেয়র ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষায় বাড়ির-উঠান, আঙ্গিনা ও চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পৌরবাসীর প্রতি আহবান জানিয়েছেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy