মশক নিধন অভিযানে ৫ লাখ ৮৩ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

মাসব্যাপী বিশেষ মশক নিধন অভিযানের পঞ্চম দিনে এডিসের লার্ভা পাওয়ায় ১৬টি মামলায় মোট ৫ লাখ ৮৩ হাজার ৫০০

2023-07-12T20:20:19+00:00
2023-07-12T20:20:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মশক নিধন অভিযানে ৫ লাখ ৮৩ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ জুলাই, ২০২৩, ৮:২০ পিএম   (ভিজিট : ১৫১)
X

মাসব্যাপী বিশেষ মশক নিধন অভিযানের পঞ্চম দিনে এডিসের লার্ভা পাওয়ায় ১৬টি মামলায় মোট ৫ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১২ জুলাই) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। ডিএনসিসির ১০টি অঞ্চলেই একযোগে অভিযান পরিচালনা করেছে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। জুলাই মাস জুড়ে এই অভিযান পরিচালনা করা হবে। 

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মুখপাত্র মকবুল হোসাইন জানান, আজ অঞ্চল-৩ এর আওতাধীন মহাখালী ও বনানী এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে বাসা বাড়ি, বাণিজ্যিক ভবন ও নির্মাণাধীন ভবনে, ফাঁকা প্লট, ড্রেন ঝোপঝাড়ে মশক বিরোধী অভিযানে এডিস মশার লার্ভা পাওয়ায় তিন ভবন মালিককে ৩টি মামলায় মোট ২ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অঞ্চল-১ ও ৭ এর আওতাধীন উত্তরা, খিলখেত ও কাওলা এলাকায় অভিযান চালিয়ে ৩টি ভবনে এডিসের লার্ভা পাওয়ায় ৩টি মামলায় মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান এই অভিযান পরিচালনা করেন। 

এছাড়াও অঞ্চল-৫ এর আওতাধীন মোহাম্মদপুর এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন মাহমুদ এডিস মশার প্রকোপ নিয়ন্ত্রণে বিশেষ মশক নিধন অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে ১টি বাড়িতে এডিসের লার্ভা পাওয়ায় ১টি মামলায় ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং এডিস মশার প্রকোপ নিয়ন্ত্রণে জনগণকে সচেতন করা হয় ও সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

আগারগাঁও তালতলা জনতা হাউজিং এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান অভিযান পরিচালনা করেন। ১টি নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়ায় বাড়ির মালিককে ১টি মামলায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

ডিএনসিসির অঞ্চল-৬ এর আওতাধীন উত্তরা এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে ৭টি মামলায় ১ লাখ ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অঞ্চল-৯ এর আওতাধীন বাড্ডা এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল বাসেত অভিযান পরিচালনা করেন। একটি ভবনে এডিসের লার্ভা পাওয়ায় ১টি মামলায় ৭ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়।

মকবুল হোসাইন বলেন, মাসব্যাপী বিশেষ মশক নিধন অভিযান তদারকির জন্য সকল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে ১০টি টিম গঠন করা হয়েছে। এসব টিম প্রতিদিন চলমান অভিযান তদারকি করছে।

বাবু/জেএম





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy