নড়াইলে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

জান্নাতুল বিশ্বাস, নড়াইল

সারাবাংলা

নড়াইলে স্বামী হত্যার দায়ে স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ

2023-07-13T18:28:04+00:00
2023-07-13T18:28:04+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
নড়াইলে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩, ৬:২৮ পিএম   (ভিজিট : ২২২)
X

নড়াইলে স্বামী হত্যার দায়ে স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আকরাম হোসেন এ রায় প্রদান করেন। 

যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও আসামিকে ২০ হাজার টাকা জরিমান অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। আসামি জামিনে যেয়ে পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই আদালত এই দণ্ড দেন।  

মামলার বিবরণে জানাগেছে, আমেনা খাতুন (৩০) নামে দণ্ডপ্রাপ্ত এই আসামি নড়াইলের কালিয়া উপজেলার আমতলা গ্রামের মৃত ছিদ্দিক ফকিরের মেয়ে। মামলার বাদী কালিয়া উপজেলার ফুলদাহ গ্রামের মো. সবুর শেখের ছেলে। ১৩ বছর আগে মো. ইবাদুল শেখের সাথে আমেনা খাতুনের বিবাহ হয়। বিবাহের পর তাদের সংসারে দুই পুত্র ও এক কন্যা সন্তান জন্ম লাভ করে। সে পেশায় ভ্যান চালক হওয়ায় সংসারে অভাব অনটন নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া লেগে থাকতো। 

এ কারণে ফুলদাহ ও আমতলা গ্রাম পাশাপাশি হওয়ায় স্ত্রী আমেনা খাতুন প্রায় তার পিতার বাড়িতে চলে যেত। সাংসারিক অশান্তির কারণে ২০২০ সালের মে মাসের ৯ তারিখে আমেনা খাতুন তার পিতার বাড়িতে চলে যায়। রাতে ইবাদুল তার স্ত্রীকে ফেরত আনতে তার শ্বশুর বাড়ি আমতলা গ্রামে যায়। পরের দিন সকালে মামলার বাদী মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারে তার ছেলে ইবাদুল আত্মহত্যা করেছে। বাদী সহ সাক্ষীরা আমতলা গ্রামে যেয়ে দেখতে পায় ইবাদুল বাড়ির পাশে বাশের সাথে গামছা পেচানো অবস্থায় আছে। পুলিশকে সংবাদ দিলে পুলিশ একটি অপমৃত্যূর মামলা করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করে। 

পরে মামলাটি পিবিআই তদন্তকালে প্রাথমিক জিঞ্জাসাবাদে আমেনা খাতুন পুলিশের নিকট স্বামীকে হত্যার কথা স্বীকার করে। পরে তাকে আদালতে তোলা হলে সেখানেও আমেনা খাতুন নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দেয়। এ অবস্থায় পিবিআই তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেয়ে আমেনা খাতুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। এদিকে বিচারিক প্রক্রিয়া চলাকালে আসামি আমেনা খাতুন আদালত থেকে জামিনে মুক্ত হয়ে কিছুদিন পরে পালিয়ে যায়। ফলে তার অনুপস্থিতিতেই দীর্ঘ বিচারিক প্রক্রিয়া চলাকালে মোট ১৭ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামি আমেনা খাতুনের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহ প্রমাণ হলে বৃহস্পতিবার রায়ের ধার্য দিনে তাকে যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy