ভূঞাপুরে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে চাচা আটক

কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল)

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে বন্ধুর ৭ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইসমাইল মন্ডল (৪২) নামে এক চা বিক্রেতার বিরুদ্ধে।

2023-07-13T19:01:10+00:00
2023-07-13T19:01:10+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে চাচা আটক
কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩, ৭:০১ পিএম   (ভিজিট : ১০১৬)
X

টাঙ্গাইলের ভূঞাপুরে বন্ধুর ৭ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইসমাইল মন্ডল (৪২) নামে এক চা বিক্রেতার বিরুদ্ধে। এ ঘটনায় ইসমাইলকে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ইসমাইল একই গ্রামের হযরত মন্ডলের ছেলে। পারিবারিক সম্পর্কে ইসমাইল মন্ডল শিশুটির চাচা। শিশুটি স্থানীয় একটি প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী।

জানা যায়, বৃহস্পতিবার সকালে ইসমাইল তার বন্ধুর মেয়েকে পা টিপে দেওয়ার কথা বলে ঘরে ডেকে নেন। পরে শিশুটির মুখ চেপে জোরপূর্বক ধর্ষণ করে। পরে সে ডাক-চিৎকার করে ঘর থেকে বের হয়ে তার মাকে ঘটনাটি খুলে বলে। এদিকে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন বাড়িতে এসে ইসমাইলকে আটক করে পুলিশে সোর্পদ করে।

শিশুর বাবা হেলাল শেখ বলেন, ইসমাইল আমার অবুঝ শিশু মেয়েটিকে পা টিপে দেওয়ার কথা বলে ঘরে ডেকে নেন। পরে মুখ চেপে অনৈতিক কাজ করে। বিষয়টি নাজির মেম্বারসহ প্রভাবশালী ব্যক্তিরা ধামাচাপা দেওয়ার চেষ্টায় মীমাংসার কথা বলছেন।

নিকরাইল ইউনিয়ন পরিষদের সদস্য নাজির উদ্দিন বলেন, বিষয়টি শুনেছি। মেয়েটির বাবা ও অভিযুক্ত ইসমাইলের সঙ্গে পূর্ব বিরোধ রয়েছে। ঘটনাটি মিথ্যা অভিযোগ করছেন তিনি। নিকরাইল ইউপি চেয়ারম্যান মো. মাসুদুল হক মাসুদ বলেন, এক শিশুর বিষয়ে অন্যের মাধ্যমে জানতে পেরেছি। সত্যতা কতটুকু জানি না।

এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধর্ষণচেষ্টার প্রমাণ মিলেছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মেয়েটির মেডিকেল পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy