প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩, ৭:৪২ পিএম (ভিজিট : ১৯০)

X
র্যাব-৬ স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল ১২ জুলাই রাতে অভিযান চালিয়ে বেল্লাল নামে এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেফতার করেছে।
র্যাব জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে খুলনা জেলার তেরখাদা থানাধীন শেখপুরা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি খুলনা জেলার তেরখাদা থানাধীন শেখপুরা গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র ব্যবসায়ী মো. বেল্লাল সরদারকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামির হেফাজত হতে ১টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ২টি কার্তুজ উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এ ব্যাপারে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাবু/জেএম