পূর্বধলায় ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

সাদ্দাম হোসেন, পূর্বধলা (নেত্রকোনা)

সারাবাংলা

নেত্রকোনার পূর্বধলায় ২টি ট্রাভেল ব্যাগে থাকা ২০ কেজি গাঁজাসহ মো. কামরুল হাসান (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার

2023-07-13T20:13:02+00:00
2023-07-13T20:13:02+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পূর্বধলায় ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
সাদ্দাম হোসেন, পূর্বধলা (নেত্রকোনা)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩, ৮:১৩ পিএম   (ভিজিট : ১৭০)
X

নেত্রকোনার পূর্বধলায় ২টি ট্রাভেল ব্যাগে থাকা ২০ কেজি গাঁজাসহ মো. কামরুল হাসান (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ। 

বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী একটি বাস থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কামরুল হাসান ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মনকশাইর গ্রামের মৃত অফিজ উদ্দিন ভূঁইয়ার ছেলে। 

শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত জানান, ময়মনসিংহ- নেত্রকোনা মহাসড়কের পূর্বধলা উপজেলার ইসবপুর বিদ্যুৎ অফিসের সামনের সড়কে ঢাকাগামী শাহ-সুলতান বাসে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। 

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলমান। পরে আসামিকে কোটে সোর্পদ করা হবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy