রাঙামাটিতে বেড়েই চলছে ম্যালেরিয়া ও ডেঙ্গু রোগী

শাহ আলম, রাঙামাটি

সারাবাংলা

পার্বত্য জেলা জেলা রাঙামাটিতে বাড়ছে ম্যালেরিয়া ও ডেঙ্গু রোগীর সংখ্যা। দেশের অন্যান্য স্থানের তুলনায় ডেঙ্গু রোগীর সংখ্যা কম

2023-07-13T20:18:19+00:00
2023-07-13T20:18:19+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাঙামাটিতে বেড়েই চলছে ম্যালেরিয়া ও ডেঙ্গু রোগী
শাহ আলম, রাঙামাটি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩, ৮:১৮ পিএম   (ভিজিট : ১২০)
X

পার্বত্য জেলা জেলা রাঙামাটিতে বাড়ছে ম্যালেরিয়া ও ডেঙ্গু রোগীর সংখ্যা। দেশের অন্যান্য স্থানের তুলনায় ডেঙ্গু রোগীর সংখ্যা কম হলেও ম্যালেরিয়া রোগীর সংখ্যা দিনকে দিন বেড়েই চলছে।

রাঙামাটি সিভিল সার্জন অফিস সূত্র থেকে জানা যায়, গত ১০ দিনে জেলায় ১৯১ জন ম্যালেরিয়া রোগী শনাক্ত রয়েছে। যারমধ্যে জুরাছড়ি উপজেলায় ৫৩ জন। রাঙামাটির উপজেলাগুলোর মধ্যে জুরাছড়ি, বাঘাইছড়ি, বরকল ও বিলাইছড়িতে রোগী বেশি পাওয়া যায়।

জেলায় ম্যালেরিয়ায় মে মাসে রোগী ছিলো ৩৬২ জন, জুনে ৬৬৭ জন। যার মধ্যে শুধু জুরাছড়ি উপজেলায় চলতি বছর মার্চে ৫৫ জন, এপ্রিলে ৭৯ জন, মে মাসে ২৩৩ জন জুন মাসে ২৩৬ জন যার মাধ্যে দুমদুম্যা ইউনিয়নে সবচেয়ে বেশি ম্যালেরিয়া রোগের জীবাণু পাওয়া যাচ্ছে।

ডেঙ্গুতে রাঙামাটিতে জনু মাসে ৫ জন, জুলাই মাসে ১১ তারিখ পর্যন্ত ৬ জন রোগী শনাক্ত হয়েছে যার মধ্যে একজন রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি রয়েছে। রাঙামাটি পৌরসভার উদ্যোগে ডেঙ্গু রোধে শহরের বিভিন্ন স্থানে কার্যক্রম জোরদার শুরু করেছে। মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন জায়গায় নিয়মিত ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানো হচ্ছে। এছাড়া যেসব স্থানে এডিস মশা ডিম দেয়, তা পরিষ্কার করা হচ্ছে।

রাঙামাটির সিভিল সার্জন ডা. নিহার রঞ্জন নন্দী বলেন, ম্যালেরিয়া রোগী দেশের ২৯ ভাগ রাঙামাটিতে। যার মধ্যে দুর্গম এলাকায় সবচেয়ে বেশি। ইতোমধ্যে সাড়ে তিন লাখ মশারি বিতরণ কর হয়েছে। ব্র্যাকের সহযোহিতায় প্রয়োজনীয় স্বাস্থসেবা কাজ চলমান রয়েছে। তিনি আরো বলেন, ডেঙ্গুর রক্ত পরীক্ষা আগামী ১ মাস ফ্রিতে করা যাবে। জ্বর হলেই যেন সবাই রক্ত পরীক্ষা করায়। এবং বাড়ির আসে পাশে পরিষ্কার করার অনুরোধ জানান তিনি।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy