ডোমারে দুই মাথা নিয়ে জন্ম নেওয়া শিশুটি মারা গেছে

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)

সারাবাংলা

নীলফামারীর ডোমার উপজেলার পৌর শহরে আশিকুর-ফারজানা দম্পতির ঘরে জন্ম নেওয়া দুই মাথাওয়ালা নবজাতকটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বুধবার

2023-07-13T20:31:06+00:00
2023-07-13T20:33:43+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডোমারে দুই মাথা নিয়ে জন্ম নেওয়া শিশুটি মারা গেছে
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩, ৮:৩১ পিএম  আপডেট: ১৩.০৭.২০২৩ ৮:৩৩ পিএম  (ভিজিট : ১৫০)
X

নীলফামারীর ডোমার উপজেলার পৌর শহরে আশিকুর-ফারজানা দম্পতির ঘরে জন্ম নেওয়া দুই মাথাওয়ালা নবজাতকটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বুধবার রাত ৮টা ৪৫ মিনিটে স্থানীয় ডক্টরস্ ক্লিনিকে দুই মাথা নিয়ে শিশুটি জন্মগ্রহণ করে।

জন্মের পর পরেই শিশুটির অবস্থা আশষ্কাজনক হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (১৩ জুলাই) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশুটির। শিশুটির পরিবার জানায় সকাল ১০টায় জানাযা নামাজ শেষে শিশুটির মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিজারের পর উন্নতমানের চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটিকে রেফার্ড করেন। প্রথমে সুস্থ থাকলে পরে বিভিন্ন সমস্যা দেখা দেয়। ওই দম্পতি ডোমার পৌর এলাকার পূর্ব  চিকনমাটি ডাঙ্গাপাড়া গ্রামের ৮ নং ওয়ার্ডের। জন্ম নেওয়া শিশুটি তাদের দ্বিতীয় সন্তান। তাদের ৫ বছরের আরেকটি সন্তান রয়েছে।

গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ ডা. ফারজানা আক্তার বলেন, কনজয়েন টুইন এর কারণে এমন বাচ্চা ভূমিষ্ট হয়। ‘মায়ের পেটে ভ্রূণ অনেক সময় বৃদ্ধি হওয়ার কারণে তা আলাদা হতে পারে না। এ কারণে গর্ভে দেহ এক থাকলেও মাথা আলাদা হয়। এ বাচ্চাগুলোর জন্য জটিল অস্ত্রোপচারের প্রয়োজন হয়। এটি একটি ব্যয়বহুল ব্যবস্থা। এ অস্ত্রোপচার করার মতো সামর্থ্য সবার থাকে না।’

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy