নাইক্ষ্যংপাড়া এলাকা থেকে ১ এক লাখ পিস ইয়াবা জব্দ

টেকনাফ প্রতিনিধি

সারাবাংলা

নাইক্ষ্যংপাড়া এলাকা থেকে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে ১ এক লাখ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। শুক্রবার (১৪ জুলাই)

2023-07-14T18:38:19+00:00
2023-07-14T18:38:19+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নাইক্ষ্যংপাড়া এলাকা থেকে ১ এক লাখ পিস ইয়াবা জব্দ
টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩, ৬:৩৮ পিএম   (ভিজিট : ১৬৩)
X

নাইক্ষ্যংপাড়া এলাকা থেকে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে ১ এক লাখ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে, শুক্রবার আনুমানিক রাত ৩টায় কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন নাইক্ষ্যংপাড়া নাফ নদী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন নাইক্ষ্যংপাড়া বরফ কল সংলগ্ন প্যারাবন হতে দুইজন ব্যক্তিকে দুটি বস্তা হাতে লোকালয়ের দিকে যেতে দেখা যায়। 

তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্য কর্তৃক তাদের থামার সংকেত দেওয়া হয়। এসময় কোস্টগার্ড এর উপস্থিতি টের পেয়ে তারা বস্তা দুটি বনের মাঝে ফেলে দ্রুত লোকালয়ে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা প্যারাবনে তল্লাশি চালিয়ে দুইটি প্যাকেট থেকে মোট ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা জব্দ করে। 

তিনি আরও জানান জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy