টঙ্গীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে

2023-07-14T18:51:14+00:00
2023-07-14T18:51:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩, ৬:৫১ পিএম   (ভিজিট : ২৮৪)
X

গাজীপুরের টঙ্গীতে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে স্টেশন রোড এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

পরে ময়নাতদন্তের জন্য লাশটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। মৃত যুবকের বয়স আনুমানিক (৩৫) বছর। তার পরনে কালো গেঞ্জি ও জিন্সের প্যান্ট রয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার সকালে টঙ্গীর স্টেশন রোড এলাকায় বিশ্ব ইজতেমা ময়দানের ৭ নম্বর প্রবেশ পথের পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দেয়। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। মৃত ওই যুবকের বাঁ হাতে ও পায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। 

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, ইজতেমা ময়দানের প্রবেশ পথটি দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে। পাশেই তুরাগ পরিবহনের স্টেশন রোড ডিপো। রাতে সড়কবাতি না থাকায় জায়গাটি অন্ধকার থাকে। সকাল ১০টার দিকে ময়দানের প্রবেশপথের পাশে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর পাঠানো হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানান, মৃত ওই যুবকের পরিচয় শনাক্তের কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy