সুনামগঞ্জে পর্যটকবাহী হাউসবোটে আগুন

সুনামগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সুনামগঞ্জে টাংগুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুরো বোট ভস্মীভূত হয়ে গেছে। তবে এ সময় বোটে

2023-07-14T18:55:22+00:00
2023-07-14T18:55:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সুনামগঞ্জে পর্যটকবাহী হাউসবোটে আগুন
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩, ৬:৫৫ পিএম   (ভিজিট : ১৫০)
X

সুনামগঞ্জে টাংগুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুরো বোট ভস্মীভূত হয়ে গেছে। তবে এ সময় বোটে কোনো পর্যটক ছিলেন না। পর্যটক বহনের প্রস্তুতি নেওয়ার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। 

শুক্রবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের সাহেববাড়ী ঘাটে বাঁধা অবস্থায় জঙ্গা নামে হাউসবোটে আগুন লাগে। বোট মালিক ঢাকায় থাকায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে স্থানীয়রা জানিয়েছেন- বোটটি নির্মাণ করতে কয়েক লাখ টাকা ব্যয় হয়েছে। 

প্রতক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে নদীতে থাকা অবস্থায় হঠাৎ বোটের মাঝ বরাবর আগুন লাগে।  কাঠ ও খড়ের হওয়ায় আগুন দ্রুত বৃদ্ধি পেতে থাকে। স্থানীয়ভাবে আগুন নেভাতে ব্যর্থ হলে আশপাশের ঘরবাড়ির নিরাপত্তার জন্য জ্বলন্ত বোটটি নদীতে ভাসিয়ে দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস এসে দীর্ঘ দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নিউটন দাশ বলেন, আমরা খবর পেয়ে এসে দেখি বোট জ্বলন্ত অবস্থায় ভাসছে। স্থানীয়ভাবে কয়েকটি নৌকা ম্যানেজ করে মাঝ নদীতে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালাই। নদীতে অতিরিক্ত স্রোত থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। বোটটি আর ব্যবহার যোগ্য নয়। পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy