প্রকাশ: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩, ৮:৫১ পিএম (ভিজিট : ৩০১)

X
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সলিমগঞ্জ ইউনিয়নের রাবেয়া মেমোরিয়াল গার্লস স্কুল এন্ড কলেজে শুক্রবার সকালে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে.এম খালিদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের জাতীয় সংসদ সদস্য ও রাবেয়া মেমোরিয়াল গার্লস স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ এবাদুল করিম বুলবুল, কোহিনূর কেমিক্যাল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম কুমকুম, সংস্কৃতি প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. আলতাফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান।
এ সময় উপস্থিত ছিলেন নবীনগর থানার অফিসার ইনচার্জ সাইফুদ্দিন আনোয়ার, উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নজু, সলিমগঞ্জ কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গোলাম মাওলা খান দিপু, সলিমগঞ্জ আব্দুর রউফ মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাম্মদ আলী, সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইমতিয়াজ মাহমুদ বেগ ইমন, সলিমগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাইনুল হক সিকদার, মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সভাপতি মো. আবু কাওসারসহ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন এক চল্লিশ বাস্তবায়নের জন্য যারা আগামী দিনের ভবিষ্যৎ তাদের উদ্দেশ্যে বলেন, সকলের জীবনের প্রথম ভোট যেন নৌকার পক্ষে হয়। তাহলেই প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠন সম্ভব হবে।
বাবু/জেএম