বরিশালে বাস-ট্রলি সংঘর্ষে নিহত ৩

বরিশাল ব্যুরো

সারাবাংলা

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রলি (থ্রি-হুইলার) মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও তিনজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার দুপুর

2023-07-15T17:04:57+00:00
2023-07-15T17:04:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বরিশালে বাস-ট্রলি সংঘর্ষে নিহত ৩
বরিশাল ব্যুরো
প্রকাশ: শনিবার, ১৫ জুলাই, ২০২৩, ৫:০৪ পিএম   (ভিজিট : ১৪৪)
X


ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রলি (থ্রি-হুইলার) মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও তিনজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার দুপুর ২টার দিকে বরিশাল বিমানবন্দর থানাধীন ছয়মাইল মল্লিকবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- এয়ারপোর্ট থানার কাশিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের রাজমাতা কলসগ্ৰামের আবুল কালাম হাওলাদারের ছেলে এমদাদুল হক (৩৮), এয়ারপোর্ট থানার পশ্চিম রহমতপুর বাদামতলা ৩নং ওয়ার্ড এলাকার মো. সেন্টু হাওলাদারের ছেলে নাদিম হাওলাদার (১২) ও এয়ারপোর্ট থানার উত্তর রহমতপুর এলাকার সিনবাদ (পিতা অজ্ঞাত)।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ওসি লোকমান হোসেন। তিনি বলেন, ঢাকা থেকে বরিশাল আসার পথে ছয়মাইল মল্লিকবাড়ির সামনে গুণগুণ পরিবহণের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। বাকিদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে আরেকজনের মৃত্যু হয়। আহত ও নিহতরা সবাই ট্রলিতে ছিলেন।

ওসি আরও বলেন, ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়ে গেছেন। তবে বাসটি আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy