সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই নারী নিহত

নাজমুল হোসেন, (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নারী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের চালক।শনিবার

2023-07-16T12:17:13+00:00
2023-07-16T12:18:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই নারী নিহত
নাজমুল হোসেন, (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ জুলাই, ২০২৩, ১২:১৭ পিএম  আপডেট: ১৬.০৭.২০২৩ ১২:১৮ পিএম  (ভিজিট : ১৮১)
X


বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নারী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের চালক।

শনিবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- বগুড়া জেলার ধুনট উপজেলার শ্যামগাতী গ্রামের জাকির হোসেনের স্ত্রী খাদিজা বেগম (২৫) ও জহির রায়হানের মেয়ে ফাতেমা খাতুন জীম (১৮)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর ঘটনা বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে বগুড়া থেকে একটি ট্রাক সিরাজগঞ্জে আসছিল। ট্রাকটি বগুড়া নগরবাড়ী মহাসড়কের রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে পৌছে একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে খাদিজা চাকায় পিষ্ট হন এবং কলেজছাত্রী জিম ট্রাকের সঙ্গে ঝুলতে থাকেন। ওই অবস্থায় ধানগড়া এলাকায় পৌঁছালে স্থানীয়রা ট্রাকটি আটক করেন।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, এ দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। একজনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। আরেকজন মারা গেছেন ট্রাকের সঙ্গে ঝুলন্ত অবস্থায়। ট্রাকটি হাটিকুমরুল হাইওয়ে পুলিশের কাছে পাঠানো হয়েছে।

ট্রাকটি আটক করা গেলেও চালক ও হেলপার পলাতক রয়েছে।

বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy