প্রকাশ: রোববার, ১৬ জুলাই, ২০২৩, ৪:১৬ পিএম (ভিজিট : ৩১৯)

X
রাত পোহালেই নীলফামারীর ডিমলা উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রবিবার (১৬ জুলাই) উপজেলা নির্বাচন অফিস থেকে সরঞ্জাম প্রিসাইডিং কর্মকর্তাদের বুঝিয়ে দেওয়া হয়।
আগামীকাল সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটাররা কেন্দ্রে উপস্থিত হয়ে তাঁদের ভোটের মাধ্যমে পছন্দের প্রার্থী বাছাই করবেন।
জানা যায়, ভোটের দিন সকালে ৩টি ইউনিয়নের মোট ২৭টি কেন্দ্রে ১৬০টি বুথে ব্যালটের মাধ্যমে ভোটাররা ভোট প্রদান করবেন। তিন ইউনিয়নে মোট ভোটারসংখ্যা রয়েছেন ৫০ হাজার ৪৯৭ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২৫ হাজার ৩৮০ জন ও মহিলা ভোটার রয়েছেন ২৫ হাজার ১১৭ জন। কেন্দ্র অনুযায়ী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে। সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
উপজেলার ৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৬ জন, সাধারণ সদস্য পদে ৯১ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
এ বিষয় সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার ডিমলা ইউনিয়ন পরিষদ নির্বাচন মো. আব্দুল কুদ্দুস বলেন শান্তিপূর্ভ ভোট গ্রহনে প্রিজাইডিং অফিসারগণ সহ আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করবেন।
বাবু/এ.এস