প্রকাশ: রোববার, ১৬ জুলাই, ২০২৩, ৪:১৮ পিএম (ভিজিট : ২৩২)

X
চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ বিক্রির সময় ২৫০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৬ জুলাই) গভীর রাতে উপজেলার কুমিরা ঘাটে অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করা হয়।
জানা যায়, সাগরে মাছ ধরা ৬৫ দিনের জন্য বন্ধ রয়েছে। কিন্তু জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে উপকূলীয় সাগরে মাছ ধরে চালান করার সময় অভিযানে ২৫০ কেজি ইলিশ মাছ জব্দ করে। পরে জব্দকৃত মাছ নিলামে বিক্রি করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন। অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী, কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার ইয়াকুব, গণনাকারী রাসেল, সাদেক, মাজহারুল উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী জানান, রোববার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কুমিরা ঘাটে ইলিশ মাছ পরিবহন যোগে অনত্র নেওয়া হচ্ছে। এসময় ঘাট থেকে ২৫০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পরে জব্দ করা ইলিশ নিলামে বিক্রি হয় ৬৪ হাজার টাকায়।
বাবু/এ.এস