কলমাকান্দায় ছয় মাসে পানিতে ডুবে ১১ শিশু মৃত্যু

রীনা হায়াৎ, কলমাকান্দা

সারাবাংলা

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বিভিন্ন এলাকায় জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত পানিতে ডুবে ১১ জন শিশুর মৃত্যুর খবর পাওয়া

2023-07-16T16:37:29+00:00
2023-07-16T16:37:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কলমাকান্দায় ছয় মাসে পানিতে ডুবে ১১ শিশু মৃত্যু
রীনা হায়াৎ, কলমাকান্দা
প্রকাশ: রোববার, ১৬ জুলাই, ২০২৩, ৪:৩৭ পিএম   (ভিজিট : ১৬৪)
X


নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বিভিন্ন এলাকায় জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত পানিতে ডুবে ১১ জন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

তারই মৃত্যুর সংখ্যা নিম্নে তুলে ধরা হল: গত ৭ জানুয়ারি কৈলাটি ইউনিয়নের কৈলাটি গ্রামের মো:ওয়াহিদ মিয়ার ছেলে আব্দুল্লাহ (২) বছর, ১৫ই জানুয়ারি নাজিরপুর ইউনিয়নের রহিমপুর গ্রামের বোরহান উদ্দিন ছেলে আয়াত (২)বছর, ১লা ফেব্রুয়ারী সদর উব্দাখালী কয়লাঘাট মিয়া হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (২০), ৯ই মে সদর ইউনিয়নের খাসপাড়া গ্রামের হানিফার মেয়ে সানজিদা ( ২ বছর ছয় মাস), ৩১ শে মে নাজিরপুর ইউনিয়নের রাতকান্দা গ্রামের পলাশ মিয়ার ছেলে আয়াত হোসেন (২ বছর ছয় মাস), ১৫ জুন রায়পুর পুর্বপাড়া গ্রামের মোস্তাকিমের ছেলে জিসান (১৪) মাস, ২৪ জুন খারনৈ ইউনিয়নের লক্ষীপুর গ্রামের সুরুজ আলীর মেয়ে লাভিয়া আক্তার (১৫) মাস, ৭ জুলাই খারনৈ ইউনিয়নের উত্তর রানীগাও গ্রামের হোসেন আলীর মেয়ে রাইসা (১৮) মাস, ১১ জুলাই নাজিরপুর ইউনিয়নের নলছাপ্রা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জহিরুল ইসলাম (২ বছর ছয় মাস), ১৩ই জুলাই একই দিনে দুই শিশু- রংছাতি ইউনিয়নের মৌতলা গ্রামের আবদুর রহিমের মেয়ে রাইসা মনি (২ বছর ছয় মাস) ও নাজিরপুর ইউনিয়নের কয়রা গ্রামের সাদির মিয়ার ছেলে আহমদ আলী (১৪) মাস মৃত্যু হয়।

স্থানীয় হাসপাতাল, নিহত শিশুর পরিবার ও বিভিন্ন সুত্রে পাওয়া খবরে জানা যায়, এসব শিশুরা পরিবারের উদাসীনতা অসচেতনা অসাবধানতার ফলে এমন নির্মম মৃত্যু ঘটে যায়। এর থেকে উত্তরণের জন্য সচেতনতা তৈরি করতে হবে পাড়া মহল্লা ও প্রতিটি গ্রামে গ্রামে এমনটাই জানিয়েছেন স্থানীয়রা।

বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy