প্রকাশ: সোমবার, ১৭ জুলাই, ২০২৩, ১১:৩৫ এএম (ভিজিট : ২৮৪)

X
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
সোমবার (১৭ জুলাই) সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত। এখন পর্যন্ত কোথাও কোনো কেন্দ্রে অপ্রীতিকর খবর পাওয়া যায়নি।

তবে এ নির্বাচনে পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে।
উপজেলার বীর বাসিন্দা ও পারখী এই দুই ইউনিয়নে ১৯টি ভোট কেন্দ্রে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তিনজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এক প্লাটুন বিজিবি, র্যাবের টিম এবং পুলিশের স্ট্রাইকিং ফোর্সসহ আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে। কালিহাতী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.মেজবাহ উদ্দিন আহমেদ জানান, প্রতিটি কেন্দ্রে ৬ জন পুলিশ ও ১৭ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
এবং ১৯ জন প্রিজাইডিং, ১০৬ জন সহকারী প্রিজাইডিং ও ২১২ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করছে। ব্যালট পেপারে সিল মারার পদ্ধতিতে এই দুটি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য, এ নির্বাচনে বীর বাসিন্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী আর পারখী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে ৩৩ হাজার ২৮৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে বীর বাসিন্দা ইউনিয়নে ১৬ হাজার ৭০৫ ও পারখী ইউনিয়নে ১৬ হাজার ৫৮৪ জন।
বাবু/এ.এস