উপকূলে বন দখলের মামলায় ইউনিটেক্স গ্রুপের পরিচালক গ্রেপ্তার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলে অবৈধভাবে বনভূমিতে অনুপ্রবেশ করে মাটি খনন, বাঁধ নির্মাণের চেষ্টা ও বন দখলের মামলায় ইউনিটেক্স গ্রুপের

2023-07-17T17:00:59+00:00
2023-07-17T17:00:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উপকূলে বন দখলের মামলায় ইউনিটেক্স গ্রুপের পরিচালক গ্রেপ্তার
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ জুলাই, ২০২৩, ৫:০০ পিএম   (ভিজিট : ১৭৬)
X

চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলে অবৈধভাবে বনভূমিতে অনুপ্রবেশ করে মাটি খনন, বাঁধ নির্মাণের চেষ্টা ও বন দখলের মামলায় ইউনিটেক্স গ্রুপের পরিচালক (লিগ্যাল এণ্ড এস্টেট) ফারহান আহমেদ (৫৫) কে র‌্যাব-৭ আটক করেছে।

রোববার (১৬ জুলাই) রাত সাড়ে ১০টায় নগরীর গোয়াছি বাগান এলাকার বাসা থেকে তাকে আটক করে র‌্যাব-৭ এর একটি দল। সোমবার (১৭ জুলাই) সকালে তাকে সীতাকুণ্ড মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ। 

তিনি বলেন, বন বিভাগের মামলায় ফারহান আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিলো। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

জানা যায়, সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে দলবল নিয়ে অবৈধ অনুপ্রবেশ করে বনের জায়গা দখল, বনভূমিতে জোরপূর্বক বাঁধ নির্মাণের চেষ্টা ও মাটি খননের ঘটনায় ইউনিটেক্স গ্রুপের ২ শীর্ষ কর্মকর্তাসহ ৬ জনকে আসামি করে গত ৬ জুন চট্টগ্রাম বন আদালতে মামলা দায়ের করে উপকূলীয় বন বিভাগ।

গত ২৫ জুন এ মামলার পিওআর (প্রসিকিউশন অফেন্স রিপোর্ট) দাখিল করে বন বিভাগের কর্মকর্তারা। পরে মামলায় আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এ মামলার ১ নম্বর আসামি করা হয়েছে ইউনিটেক্সের পরিচালক (লিগ্যাল এণ্ড এস্টেট) ফারহান আহমেদকে। তার নেতৃত্বেই বন দখল, বাঁধ নির্মাণ ও মাটি খননের ঘটনা ঘটেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এর আগে গত (৬ জুন) বনবিভাগ বাঁশবাড়িয়ার বিট কর্মকর্তা আব্দুস সালাম সর্দার চট্টগ্রাম বন আদালত মামলাটি করেন।

মামলার অন্য আসামিরা হলেন, কোম্পানির এসিস্ট্যান্ট ম্যানেজার গোলাম মাওলা, বাড়বকুণ্ডের দক্ষিণ মাহমুদাবাদের মো. খোকনের ছেলে মো. নয়ন (৩২), মিয়াজী পাড়ার সিরাজুল হকের ছেলে জাহিদুল করিম (৪৫), একই এলাকার ফসিউল আলমের ছেলে মেহেদী হাসান (৩০), বাড়বকুণ্ডের দক্ষিণ মাহমুদাবাদের আমিনুল হকের ছেলে মো. মাসুদ (৪০)।

এদের মধ্যে জাহিদুল করিম, মেহেদী হাসান ও মো. মাসুদ (৪০) ১৩ জুলাই বাড়বকুণ্ড এলাকা থেকে গ্রেপ্তার করে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। তবে এখনও অধরা রয়ে গেছেন ২ নম্বর আসামি ইউনিটেক্সের এসিস্ট্যান্ট ম্যানেজার গোলাম মাওলা ও মো. নয়ন। মামলায় আসামিদের বিরুদ্ধে ১৯২৭ সনের (২০০০ সালে সংশোধিত) বন আইনের ২৬ (১ ক) ধারায় ও ঙ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার (ওসি) তদন্ত আবু সাঈদ জানান, বন আইনের ধারায় ইউনিটেক্স গ্রুপের পরিচালক ফারহান আহমেদকে সকালে দশটায় জেল হাজতে পাঠানো হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy