খুলনায় যান চলাচল বন্ধ

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

বিএনপির বিভাগীয় ‘তারুণ্যের সমাবেশ’ কেন্দ্র করে বাগেরহাট থেকে খুলনাগামী বাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

2023-07-17T17:10:42+00:00
2023-07-17T17:10:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় যান চলাচল বন্ধ
খুলনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ জুলাই, ২০২৩, ৫:১০ পিএম   (ভিজিট : ১৭৫)
X

বিএনপির বিভাগীয় ‘তারুণ্যের সমাবেশ’ কেন্দ্র করে বাগেরহাট থেকে খুলনাগামী বাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। যান চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। 

সোমবার (১৭ জুলাই) সকাল থেকে সড়কগুলোতে ব্যক্তিগত গাড়ি, প্রাইভেটকার, মাইক্রোবাস, ইজিবাইক, মাহেন্দ্রসহ অন্যান্য যানকেও খুলনার দিকে যেতে বাঁধা দেওয়ায় অভিযোগ পাওয়া গেছে। তবে বাগেরহাট বাস মালিক সমিতি বলছে, মহাসড়কে ইজিবাইক, মাহেন্দ্র (থ্রি-হুইলার) ও নসিমনসহ অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে ধর্মঘট করছেন তারা।

বাসের চালক ও হেলপাররা বলেন, বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস মালিক সমিতির সিদ্ধান্তে সোমবার সকাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে।

খুলনা যেতে কচুয়ার গোপালপুর থেকে বাগেরহাট বাসস্ট্যান্ডে আসা রফিকুল ইসলাম মোল্লা বলেন, আমার এক আত্মীয় অসুস্থ। খুলনায় হাসপাতালে ভর্তি। তাকে দেখতে যাব বলে সকালে বাড়ি থেকে বাসস্ট্যান্ডে আসি। দেড় ঘণ্টা দাঁড়িয়ে থেকেও কোনো বাস পাইনি। বাস তো চলছেই না অন্য কোন যানবাহনও যাচ্ছেনা। ইজিবাইক, মাহিন্দ্র চলতে দিচ্ছে না।

বেলা ১১টার দিকে বাগেরহাট বাসস্ট্যান্ডের সামনে দেখা গেছে, কয়েকটি মাইক্রো বাসের পথ আটকে জিজ্ঞাসাবাদ করছেন কয়েকজন ব্যক্তি। তাদের হাতে ছিল লাঠি ও কাঠের বাতা। মাইক্রো বাস দুটিকে পরে আটকে দেওয়া হয়। দুপুর পর্যন্ত বাস স্ট্যান্ড থেকে খুলনাগামী কোনো গাড়িই ছেড়ে যায়নি। পিরোজপুর ও বরিশাল থেকেও এই পথে চলাচল করা কোনো বাস বাগেরহাটের উপর দিয়ে এদিন খুলনায় যায়নি। বেলা সোয়া ১১টার দিকে শহরের ভিআইপি মোড় এলাকা দিয়ে যাওয়ার সময় একটি মাইক্রো আটকে চালক ও যাত্রীদের মারধরের ঘটনা ঘটে।

বাগেরহাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, চোর সন্দেহে সাহাপাড়া (ভিআইপি মোড়) এলাকায় কয়েকজনকে আটকে রাখার কথা শুনেছি। তাদের সাথে মাইক্রো ছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যান চলাচল বন্ধ বা কোথাও বিএনপির লোকদের বাধা দেওয়ার কোনো খবর জানা নেই। বিএনপির পক্ষ থেকেও কোনো অভিযোগ করা হয়নি।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy