চাঁপাইনবাবগঞ্জে দু'জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থান থেকে এক শিক্ষার্থী ও ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার গভীর রাতে জেলার

2023-07-17T18:45:52+00:00
2023-07-17T18:45:52+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে দু'জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ জুলাই, ২০২৩, ৬:৪৫ পিএম   (ভিজিট : ১৪১)
X

চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থান থেকে এক শিক্ষার্থী ও ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার গভীর রাতে জেলার ভোলাহাট ও সদর উপজেলার বারোঘোরিয়া থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ভোলাহাট উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের তিলকি গ্রামের শওকত আলীর ছেলে ব্যবসায়ী নাজিম উদ্দীন এবং নবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী ও নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার আব্দুর রাজ্জাকের ছেলে মো. ফাহিম ফয়সাল।

এদের মধ্যে ব্যবসায়ী নাজিম উদ্দীনের মরদেহ উদ্ধার করা হয় বাদামপাড়ার বিলের একটি আমগাছ থেকে। শিক্ষার্থী ফাহিমের মরদেহ উদ্ধার করা হয় বারোঘোরিয়ার মহানন্দা ছাত্রাবাস থেকে।

এর আগে ফাহিম তাঁর ব্যবহৃত ফেসবুক আইডিতে মৃত্যু নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দেন। দুটি মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ জানান, মরদেহের ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জেনে ব্যবস্থা নেওয়া হবে। দুটি ঘটনায় সদর ও ভোলাহাট থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy