ভান্ডারিয়া পৌর নির্বাচনে নৌকা বিজয়ী

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে স্বতস্ফূর্ত অংশগ্রহণ ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এদিকে নির্বাচন

2023-07-17T19:47:11+00:00
2023-07-17T19:50:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভান্ডারিয়া পৌর নির্বাচনে নৌকা বিজয়ী
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ জুলাই, ২০২৩, ৭:৪৭ পিএম  আপডেট: ১৭.০৭.২০২৩ ৭:৫০ পিএম  (ভিজিট : ১৪৮)
X

পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে স্বতস্ফূর্ত অংশগ্রহণ ও  কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এদিকে নির্বাচন সুষ্ঠু অবাধ করতে শহরে ও কেন্দ্র গুলোতে ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। 

উল্লেখ্য, এবারই প্রথম ভান্ডারিয়ার সবগুলো কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভান্ডারিয়া পৌরসভায় মেয়র পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভান্ডারিয়া পৌরসভার মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৪১৫ জন। এদের মধ্যে পুরুষ ১১ হাজার ২৩৬ জন এবং নারী ভোটার ১১ হাজার ১৭৯ জন। মোট ৯টি কেন্দ্রের ৬৮টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 

নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফাইজুর রশীদ খসরু (নৌকা প্রতীক) ৯ হাজার ৬শত ২৬  ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি (জেপি) প্রার্থী মাহিবুল হোসেন মাহিম ৫ হাজার ৭১ ভোট পেয়ে পরাজিত হন। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy