বেনাপোল পৌর নির্বাচনে নৌকা বিজয়ী

রবিউল ইসলাম, বেনাপোল (যশোর)

সারাবাংলা

বেনাপোল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রথম দলীয় প্রতীক নৌকা মার্কা নিয়ে মো. নাসির উদ্দিন মেয়র নির্বাচিত হয়েছেন।

2023-07-17T20:18:49+00:00
2023-07-17T20:18:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেনাপোল পৌর নির্বাচনে নৌকা বিজয়ী
রবিউল ইসলাম, বেনাপোল (যশোর)
প্রকাশ: সোমবার, ১৭ জুলাই, ২০২৩, ৮:১৮ পিএম   (ভিজিট : ২৪৪)
X

বেনাপোল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রথম দলীয় প্রতীক নৌকা মার্কা নিয়ে মো. নাসির উদ্দিন মেয়র নির্বাচিত হয়েছেন। আজ সোমবার অনুষ্ঠিত নির্বাচনে ১৩ হাজার ২৬৫ ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মফিজুর রহমান সজন মোবাইল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তার প্রাপ্ত ভোট ৩ হাজার ৮২৫। পরাজিত প্রার্থী সজনের ভোটের ব্যবধান ৯ হাজার ৪৪০ ভোট।

আর সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, ১নং আসনের জুলেখা আনারস, ২নং আসনে মোছা. মর্জিনা মিম চশমা, ৩নং আসনে কামরুন্নাহার আন্না চশমা প্রতীক নির্বাচিত হয়েছেন। 

সাধারণ আসনে পুরুষ কাউন্সিলর ১নং ওয়ার্ড থেকে সুলতান আহমেদ বাবু উটপাখি, ২নং ওয়ার্ড থেকে শরীফুল ইসলাম পাঞ্জাবি, ৩নং ওয়ার্ড থেকে মিজানুর রহমান উটপাখি, ৪নং ওয়ার্ড থেকে কাজী শাহীনুল ইসলাম ব্রিজ, ৫নং ওয়ার্ড থেকে মো. আজিম উদ্দীন গাজী পানির বোতল, ৬নং ওয়ার্ড থেকে মো. আসাদুজ্জামান উটপাখি, ৭নং ওয়ার্ড থেকে মো. মজনুর রহমান ব্রিজ, ৮নং ওয়ার্ড থেকে মো. হাসানুজ্জামান তাজিন ব্রিজ ও ৯নং ওয়ার্ড থেকে মো. কামাল হোসেন পাঞ্জাবি নির্বাচিত হয়েছেন।

ভোট গণনা শেষে আনিছুর রহমান সিনিয়র জেলা নির্বাচন অফিসার, যশোর বেসরকারি এই ফলাফল ঘোষণা করেন। বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ডের ১২টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৩৮৫ জন। তারমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১৫০৪৪ জন ও নারী ভোটারের সংখ্যা ১৫৩৪১ জন।

তারমধ্যে ১৭,৫৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এরমধ্যে অবৈধ ভোটের সংখ্যা ৭৭। নির্বাচনে প্রায় ৫৭.৯১ শতাংশ ভোট পড়েছে। এই প্রথমবার বেনাপোল পৌর নির্বাচনে ইভিএম এর মাধ্যমে নতুন অভিজ্ঞতার সাথে সাধারণ ভোটাররা তাদের ভোট দিয়েছেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy