প্রকাশ: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩, ২:৫৬ পিএম (ভিজিট : ১৬৩)

X
একদফা দাবিতে মিরপুর-১০ নম্বর গোলচত্বর অতিক্রম করে এখন বিএনপির পদযাত্রা মগবাজারে এসেছে। দুপুর ১টা ১০ মিনিটে পদযাত্রাটি মিরপুর-১০ নম্বর গোলচত্বর অতিক্রম করে।
পদযাত্রায় ছাত্রদল, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, জাসাস, বাউল দল, ঢাকা মহানগর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় পদযাত্রা থেকে তত্ত্বাবধায়ক সরকার ও বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় নেতাকর্মীদের। বিএনপির নেতাকর্মীদের হাতে রয়েছে বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড।
এর আগে দুপুর ১১টা ৫৫ মিনিটে গাবতলী থেকে শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে পদযাত্রা শুরু করে বিএনপি। পদযাত্রার ফলে মিরপুর-১০ থেকে ফার্মগেট অভিমুখে সব যানবাহন বন্ধ হয়ে যায়। পাশাপাশি ১০ নম্বর গোলচত্বরের সবদিকেই তীব্র যানজট লক্ষ্য করা যায়।
বাবু/এ.এস