ডিমলায় তিনটি ইউ.পি নির্বাচনে ১ নৌকা, দু’টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডিমলা উপজেলায় তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে কোথাও কোনো প্রকার বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে ভোট গ্রহণ

2023-07-18T15:39:30+00:00
2023-07-18T15:39:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডিমলায় তিনটি ইউ.পি নির্বাচনে ১ নৌকা, দু’টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়
বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩, ৩:৩৯ পিএম   (ভিজিট : ২৫৬)
X


নীলফামারীর ডিমলা উপজেলায় তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে কোথাও কোনো প্রকার বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটাররা ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন।

উপজেলায় খগাখড়িবাড়ি ইউনিয়নে জাহাঙ্গীর আলম (নৌকা) প্রতীকে ৬ হাজার ৫০১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো. রবিউল ইসলাম লিথন (চশমা) প্রতীকে ৫ হাজার ৭৬৮ ভোট, আনোয়ার হোসেন ( মোটরসাইকেল) প্রতীকে ১ হাজার ৫৪৬ ভোট, রফিকুল ইসলাম (আনারস) প্রতীকে ১শত ১৮ ভোট পেয়েছেন।

টেপা খড়িবাড়ী ইউনিয়নে রবিউল ইসলাম শাহিন (আনারস) প্রতীকে ৪ হাজার ৯১৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী মো. ময়নুল হক (চশমা) প্রতীকে ৪ হাজার ৬৯৩  ভোট, আফছার আলী (মোটরসাইকেল) প্রতীকে ৮শত ৩৬ রফিকুল ইসলাম  (নৌকা) প্রতীকে ৬শত ৮০ ভোট ও হারুনুর রশিদ (ঘোড়া) প্রর্তীকে ৮শত ২৬ ভোট পেয়েছেন।


গয়াবাড়ি ইউনিয়নে শরিফ ইবনে ফয়সাল মুন (আনারস) প্রতীকে ৪ হাজার ৫৪৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী মো. আমজাদ হোসেন (নৌকা) প্রতীকে ১ হাজার ৮৬৯ ভোট, রুকনুজ্জামান ( মোটরসাইকেল) প্রতীকে ৩ হাজার ২৬ ভোট, সামছুল হক (অটোরিক্সা) প্রতীকে ২ হাজার ৪৯৬ ভোট, কামরুজ্জামান (চশমা) প্রতীকে ১ হাজার ৭৩৬ ভোট, আনওয়ারুল হক (ঘোড়া) প্রর্তীকে ৪শত ৪৪ ভোট পেয়েছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৩টি ইউনিয়নের মোট ২৭টি কেন্দ্রে ১৬০টি বুথে ব্যালটের মাধ্যমে ভোটাররা ভোট প্রদান করেন। তিন ইউনিয়নে মোট ভোটারসংখ্যা রয়েছেন ৫০ হাজার ৪৯৭ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২৫ হাজার ৩৮০ জন ও মহিলা ভোটার রয়েছেন ২৫ হাজার ১১৭ জন।

উপজেলার ৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৬ জন, সাধারণ সদস্য পদে ৯১ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৩২ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করেন।

এ বিষয় সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার ডিমলা ইউনিয়ন পরিষদ নির্বাচন মো.আব্দুল কুদ্দুস রাত ১০টায় বেসরকারী ফলাফল ঘোষনা করে বলেন শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। আমরা সকলেই মাঠে থেকে সুষ্ঠুভোট ডিমলাবাসীকে উপহার দিতে পেয়েছি।

বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy