প্রকাশ: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩, ৭:১৫ পিএম (ভিজিট : ১৪৭)

X
রাজবাড়ী বালিয়াকান্দিতে ইয়ামিন শেখ (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করছে থানা পুলিশ। নিহত ইয়ামিন উপজেলার জামালপুর ইউনিয়নের নাসির শেখের ছেলে।
মঙ্গলবার (১৮ জুলাই) সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের গোবিন্দপুর পাটক্ষেত থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ইয়ামিন সোমবার রাতে খাওয়া শেষ দাদা-দাদির সাথে নিজ ঘরের খোলা বারান্দায় ঘুমায়। অনুমানিক রাত ৩টার সময় দাদির ঘুম ভাঙলে দেখতে পায় ইয়ামিন বিছানা ও ঘরে কোথাও নেই পরে তাদের চিৎকার শুনে স্থানীয়রা এসে ইয়ামিনকে খুজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি পাটক্ষেতে ইয়ামিনের রক্তাক্ত মরদেহ দেখতে পায়।
এ বিষয়ে ওসি আসাদুজ্জামান বলেন, পরবর্তী আইনি পদক্ষেপ চলমান রয়েছে।
বাবু/জেএম