প্রকাশ: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩, ৭:২৭ পিএম (ভিজিট : ১৪৩)

X
রাজবাড়ীতে ইয়াবা ও ফেন্সিডিলসহ শাহজাহান চৌধুরী (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। তিনি রাজবাড়ী সদর উপজেলার বড় চরবেনিনগর গ্রামের হযরত চৌধুরীর ছেলে ও শহরের সজ্জনকান্দার ধুরজুটি চক্রবর্তীর বাসার ভাড়াটিয়া।
সোমবার দুপুর ১টার সময় রাজবাড়ী পৌরসভা ৬নং ওয়ার্ডের সজ্জনকান্দা ধুরজুটি চক্রবর্তীর বাড়ীতে এ অভিযান পরিচালনা করে ডিবি।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই দীপন কুমার মন্ডল, এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, এসআই মো. জাহাঙ্গীর মাতুব্বর, এসআই মো. মোতালেব হোসেন, এএসআই মো. মফিজুল ইসলাম, এএসআই কাশেম মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
অভিযানে গ্রেফতারকৃত আসামি মো. শাহজাহান চৌধুরীর সজ্জনকান্দার ভাড়া বাসা থেকে ১৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১২৬ বোতল কোডিন যুক্ত ফেন্সিডিল এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি পারপেল কালারের স্যামসাং গ্যালাক্সি এন্ড্রয়েট মোবাইল সেট জব্দ করা হয়েছে।
এসময় পাংশার পার নারায়নপুর গ্রামের মাদক কারবারি খোরশেদ আলম পালিয়ে যায়। সে দীর্ঘদিন যাবৎ এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা এবং ফেন্সিডিল বিক্রয় করে আসছিল। এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাবু/জেএম