নেছারাবাদে বিজয়ী প্রার্থীকে জয়ের মালা পড়িয়ে এসআই ক্লোজড

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

গুয়ারেখা ইউপি উপনির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গাজী মিজানুর রহমানকে ফুলের মালা পড়িয়ে শুভেচ্ছা জানিয়েছেন নেছারাবাদ

2023-07-18T20:30:57+00:00
2023-07-18T20:30:57+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নেছারাবাদে বিজয়ী প্রার্থীকে জয়ের মালা পড়িয়ে এসআই ক্লোজড
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩, ৮:৩০ পিএম   (ভিজিট : ২৩০)
X

গুয়ারেখা ইউপি উপনির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গাজী মিজানুর রহমানকে ফুলের মালা পড়িয়ে শুভেচ্ছা জানিয়েছেন নেছারাবাদ থানার এসআই মুজিবুল হক।

গত সোমবার (১৭ জুলাই) নেছারাবাদ উপজেলার গুয়ারেখার ইউপি উপনির্বাচনের ফলাফল ঘোষণার পর বিকেলে ইউনিয়নের করফা বাজারে বিজয়ী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানের নির্বাচনী ক্যাম্পের সামনে প্রার্থীকে নিয়ে উল্লাস শুরু করেন সমর্থকরা। 

এসময় নির্বাচনে দায়িত্বে থাকা নেছারাবাদ থানার এসআই মুজিবুল হক এগিয়ে গিয়ে বিজয়ী প্রার্থীকে জয়ের মালা পড়িয়ে দেন। মালা পড়িয়ে দেয়ার পরপরই বিজয় প্রার্থী গাজী মিজানুর রহমানসহ সমর্থকদের সাথে সেলফি তুলেন ওই পুলিশের এসআই মুজিবুল হক। 

সন্ধ্যার পর বিজয়ী প্রার্থীর সমর্থকরা সেই ছবি ছড়িয়ে দেন ফেসবুকে। ফেসবুকে সে ছবি ছড়ানো মাত্র মুহূর্তে ভাইরাল হয়ে যায় বিজয়ী প্রার্থীকে জয়ের মালা পড়ানো পুলিশের সেই ছবি। বিষয়টি ছড়িয়ে পরার পর অনেকে ফেসবুক থেকে সে ছবি সড়িয়ে নেন। তবে ততক্ষণে সে ছবি অনেকে ডাউনলোড করে ফেলেন মোবাইলে। মিজানুর রহমান নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফারজানা আক্তার থেকে ৫১৭ বেশি পেয়ে বিজয় লাভ করেছেন। 

এ বিষয়ে নৌকা প্রতীকের পরাজিত চেয়ারম্যান প্রার্থী ফারজানা আক্তার অভিযোগ করে বলেন, এসআই মুজিবুলের নেতৃত্বে নির্বাচনে কয়েকজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেছেন। নির্বাচনে তিনি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিজানের পক্ষে কাজ করেছেন। ছবিটি তার আসল প্রমাণ।

এ ব্যাপারে নেছারাবাদ কাউখালি থানার সহকারী পুলিশ সুপার সাবিহা মেহবুবা জানান, বিষয়টি নজরে আসামাত্র আমরা থানা থেকে সেই এসআইকে ক্লোজড করে দিয়েছি।

গত ১৭ জুলাই (সোমবার) ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নৌকা প্রতীকের ফারজানা আক্তার ৫১৭ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী গাজী মিজানুর রহমানের কাছে পরাজিত হয়েছেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy