সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে রং মিস্ত্রির মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জে ছয়তলা একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহিম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার

2023-07-18T20:51:06+00:00
2023-07-18T20:51:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে রং মিস্ত্রির মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩, ৮:৫১ পিএম   (ভিজিট : ১৬৪)
X

সিরাজগঞ্জে ছয়তলা একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহিম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যার পর গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আব্দুর রহিম পৌর এলাকার সয়াগোবিন্দ ভাসানী রোড এলাকার ফরহাত হোসেনের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, সয়াগোবিন্দ সিদ্দিক মোড় এলাকার নূর আলম সিদ্দিকের ছয়তলা ভবনে রঙের কাজ করছিলেন আব্দুর রহিম। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবন থেকে তিনি পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক ঢাকায় স্থানান্তর করেন। এরপর ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy