গলাচিপায় পুলিশের অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী)
প্রকাশ: বুধবার, ১৯ জুলাই, ২০২৩, ১:২৫ পিএম (ভিজিট : ১৬৫)

X
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের বড়চরকাজল এলাকা থেকে সজীব খান ও লিটন এবং পৌরসভার খেয়াঘাট থেকে আতিকুল ও আরিফ নামের ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে গলাচিপা থানা পুলিশ।
সংশ্লিষ্ট থানা সূত্রে জানা যায়, গলাচিপা উপজেলা চরকাজল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বড়চরকাজল এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানা অফিসার ইনচার্জ এর নির্দেশে চরশিবা পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই মোক্তার, এএসআই সুধন ও তাদের সঙ্গে চৌকস ফোর্সসহ অভিযান চালিয়ে মো. সজীব খান (৩১) ও মসিউর রহমান লিটন (৪০)কে ৩ শত ৬০ পিচ ইয়াবা মাদকসহ হাতেনাতে আটক করা হয়।
সজীব খান ও লিটন বহুদিন যাবত এই মাদকের ব্যবসা করে আসছেন এবং লিটনকে টেকনাফ থেকে ২৫ হাজার ইয়াবাসহ একবার আটক করা হয়েছিলো বলে জানান। এছাড়াও গলাচিপা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের খেয়াঘাট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানার সেকেন্ড অফিসার এস আই মহসিন হাওলাদার এর পরিচালনায় সঙ্গে ফোর্সসহ অভিযান চালিয়ে আতিকুল ইসলাম (২১) ও আরিফ হোসেন (১৯) নামের দুইজনকে ৫শত পিস ইয়াবা মাদকসহ হাতেনাতে আটক করে। এ বিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন বলেন আমরা আসামীদের গ্রেফতার করেছি এবং মোট ৮শত ৬০ পিস ইয়াবা পেয়েছি। আসামীদের বিরুদ্ধে ২০১৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬(১) সারনিক-১০ (ক)/৪১ ধারায় একটি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।
বাবু/এ.এস