ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের কোপে নিহত এক, আহত ৭

এনায়েত খান, ব্রাহ্মণবাড়িয়া

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর উত্তর পাড়ার জামাল মিয়ার দ্বিতীয় পুত্র মো. সিহাবের দারালো দায়ের কোপে আরজুদা (৭৫) নামে

2023-07-19T17:49:26+00:00
2023-07-19T17:49:26+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের কোপে নিহত এক, আহত ৭
এনায়েত খান, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: বুধবার, ১৯ জুলাই, ২০২৩, ৫:৪৯ পিএম   (ভিজিট : ১৯৮)
X

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর উত্তর পাড়ার জামাল মিয়ার দ্বিতীয় পুত্র মো. সিহাবের দারালো দায়ের কোপে আরজুদা (৭৫) নামে এক জন নিহত হয়েছে এবং সাতজন গুরুতর আহত হয়েছে।

আহতদের প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি দেখে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত সাত জনের মধ্যে একজন পুরুষ ও পাঁচজন নারী। নিহত নারী ভাদুঘর ছাবর বাড়ির আলী আকবরের স্ত্রী, নাজির সর্দারের মা।

আহতরা হলেন, রাবেয়া (৫০), খালেদ (৪৪),সাজু বেগম (৫০),মোখলেছ (৪৫),নয়ন মনি (১৪),পপি (৩৫) সহ আরো অনেকেই। এলাকার লোকজন জামাল মিয়ার ছেলে সিহাবকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন ৷ 

এ ব্যাপারে সদর মডেল থানার ওসি এমরানুল ইসলাম বলেন, সিহাব একটি কলেজে পড়াশোনা করতেন, কয়েক বছর আগে তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। তিনি নারীদের দেখলে ও নাম শুনলে উত্তেজিত হয়ে আক্রমণ করতে আসেন। সম্পূর্ণ নারী বিদ্বেষী ছিলেন।

ওসি আরও বলেন, আজ তিনি বৃদ্ধাসহ কয়েকজনকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করেন। সবাইকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হলে পথে আরজুদা বেগম মারা যান। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। শিহাবকে আটক করা হয়েছে। তার পরিবারের সদস্যরা পালিয়ে গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy