আওয়ামী লীগ শান্তির নামে অশান্তি করছে : গ‌য়েশ্বর

সৈকত মো. সোহাগ, খুলনা

সারাবাংলা

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগ শান্তির নামে অশান্তি করছে। পাকিস্তান আমলে পিস

2023-07-19T19:49:30+00:00
2023-07-19T19:49:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আওয়ামী লীগ শান্তির নামে অশান্তি করছে : গ‌য়েশ্বর
সৈকত মো. সোহাগ, খুলনা
প্রকাশ: বুধবার, ১৯ জুলাই, ২০২৩, ৭:৪৯ পিএম   (ভিজিট : ১৪৪)
X

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগ শান্তির নামে অশান্তি করছে। পাকিস্তান আমলে পিস কমিটি ছিল। ওই কমিটির সদস্য ছিল রাজাকার, আল-বদর, আল-শামসরা ছিল। 

এখন গণতন্ত্র রুদ্ধ করে পিস কমিটি হয়েছে, ওবায়দুল কাদেরের নেতৃত্বে। নতুন কর্মসূচি ঘোষণা করলেই তারা কর্মসূচি দেয়। নিজেদের কোন কর্মসূচি নেই। তারা রাস্তায় নামলেই জগণন ভয়ে থাকে। তাই একাত্তরের মতো প্রশ্নবিদ্ধ পিস কমিটি করে পার পাবেন না। পাকিস্তানী পিস কমিটির মতো যেন আপনাদেরও পালিয়ে বেড়াতে না হয়।

গতকাল মঙ্গলবার (১৯ জুলাই) বিকালে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী খুলনা মহানগর ও জেলা বিএনপির পদযাত্রার প্রাক্কলে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। নগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

গয়েশ্বর চন্দ্র রায় আরো বলেন, বিএনপি এই আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য নয়। যারা ক্ষমতায় থেকে টাকা পাচার করেছে, মানুষ হত্যা করেছে, নারী-শিশু নির্যাতন করেছে, জনগণের অধিকার হরণ করেছে, তাদের সরানোর লড়াই। মুক্তিযুদ্ধের চেতনায় রাষ্ট্র গঠন, গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই। এ আন্দোলনের মাধ্যমের নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে।

বিএনপির এই নেতা আওয়ামী লীগকে ইঙ্গিত করে বলেন, ‘আপনারা গণতন্ত্র ভুলে গেছেন, গণতন্ত্র শিখুন। এতে জনগণ ভাল থাকবে। সকল মানুষ নিরাপদ থাকবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy