কালিহাতীতে পরিবেশের ভারসাম্য রক্ষায় তাল গাছের চারা রোপণ
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: বুধবার, ১৯ জুলাই, ২০২৩, ৮:৪৪ পিএম (ভিজিট : ২৪৯)

X
পরিবেশের ভারসাম্য, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও বজ্রপাত থেকে রক্ষায় টাঙ্গাইলের কালিহাতীতে তাল গাছের চারা রোপণ করা হয়েছে।
বুধবার (১৯ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সার্বিক সহযোগিতায় এবং বাংড়া ইউনিয়ন পরিষদের সার্বিক তত্ত্বাবধানে বাংড়া ইউনিয়নের পাথালিয়া পাকা রাস্তা হতে দেওতলা পর্যন্ত গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর কাবিখা/কাবিটা কর্মসূচির আওতায় বাস্তবায়িত রাস্তার দুই পাশে সবুজ পৃথিবীর আয়োজনে তাল গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসেইন।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, বাংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি ও সবুজ পৃথিবীর প্রতিষ্ঠাতা এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ উপস্থিত ছিলেন।
বাবু/জেএম