পিরোজপুরে বিএনপির ১৫ নেতাকর্মী গ্রেপ্তার

পি‌রোজপুর প্রতি‌নি‌ধি

সারাবাংলা

পিরোজপুরে বিএনপির পদযাত্রা কর্মসূচি থেকে পুলিশের উপরে হামলার ঘটনায় দলের ৩৮০ জন নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করা

2023-07-19T20:53:22+00:00
2023-07-19T20:53:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পিরোজপুরে বিএনপির ১৫ নেতাকর্মী গ্রেপ্তার
পি‌রোজপুর প্রতি‌নি‌ধি
প্রকাশ: বুধবার, ১৯ জুলাই, ২০২৩, ৮:৫৩ পিএম   (ভিজিট : ১৫৫)
X

পিরোজপুরে বিএনপির পদযাত্রা কর্মসূচি থেকে পুলিশের উপরে হামলার ঘটনায় দলের ৩৮০ জন নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাকসুদুর রহমান বাদী হয়ে থানায় এ মামলা দায়ের করেন। 

পুলিশ এ ঘটনায় বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করেছে।  এদিকে মামলায় পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন ও সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুসহ নামীয় ৮০ জন এবং অজ্ঞাত ২০০/৩০০ জন বিএনপির নেতাকর্মীকে আসামি করা হয়।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হাসান জানান, মঙ্গলবার শহরের সার্কিট হাউজ সড়কে বিএনপির পদযাত্রা চলাকালীন নেতাকর্মীরা পুলিশের উপর লাঠি নিয়ে আক্রমন করেন। এবং ইট ছুড়তে থাকে। এ ঘটনায় পুলিশের ৭ সদস্য আহত হয়। তাদের পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এ হামলার ঘটনায় পিরোজপুর সদর থানার এসআই মাকসুদুর রহমান বাদী হয়ে রাতেই থানায় মামলা দায়ের করে। 

পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন জানান, পুলিশ জেলা বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রায় লাঠিচার্জ করেছে। এতে তাদের ১০/১২ জন নেতাকর্মী আহত হয়েছেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy