নীলকমল ইউনিয়নে লাইফ ভেরিফিকেশন কার্যক্রমের উদ্বোধন

মো. সিরাজুল ইসলাম, চরফ্যাশন

সারাবাংলা

চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়ন পরিষদ চত্বরে ভাতাভোগীদের লাইভ ভেরিফেকশন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুলাই) সকাল ১১টায়

2023-07-20T17:33:42+00:00
2023-07-20T17:33:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নীলকমল ইউনিয়নে লাইফ ভেরিফিকেশন কার্যক্রমের উদ্বোধন
মো. সিরাজুল ইসলাম, চরফ্যাশন
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩, ৫:৩৩ পিএম   (ভিজিট : ২৬১)
X

চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়ন পরিষদ চত্বরে ভাতাভোগীদের লাইভ ভেরিফেকশন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ জুলাই) সকাল ১১টায় ইউপি পরিষদ চত্বরে উক্ত উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। নীলকমল ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন লিখন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা আল- নোমান রাহুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মো. মামুন হোসেন। সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি আল নোমান বলেন, নীলকমল ইউনিয়নের মধ্য দিয়ে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের লাইফ ভেরিফেকশন কার্যক্রম শুরু হয়েছে। ভাতাভোগীরা স্ব শরীরে উপস্থিত হয়ে ভাতা নিশ্চিত করতে হবে। অধিকাংশ সময় বয়স্ক ভাতার ক্ষেত্রে দেখা যায়, বয়স্ক ভাতাভোগী লোকটি মারা গেছে, ভাতাভোগীর আত্মীয় স্বজনের মধ্য থেকে একজন লোক ভাতার টাকা উত্তোলন করে আসছে। ইউপি পরিষদ বা সমাজ সেবা অফিসকে এই তথ্য সঠিক সময়ে দেওয়া হয় না। সঠিক তথ্য না দেওয়ার কারণে অন্য একজন অসহায় মানুষ বয়স্ক ভাতা থেকে বঞ্চিত হচ্ছে।

বিধবা ভাতাভোগীর ক্ষেত্রে দেখা যায়, মহিলাটির ২য় বিবাহ হয়েছে সঠিক তথ্য না দেওয়ায় সেই মহিলাটি বিধবা ভাতা ভোগ করে আসছে। একজন অসহায় মহিলা বিধবা ভাতা থেকে বঞ্চিত। পঙ্গু ভাতার ক্ষেত্রে দেখা যায়, লোকটি মারা গেলেও ভাতাভোগীর কেউ টাকা উত্তোলন করে আসছে ফলে একজন অসহায় পঙ্গু লোক ভাতা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। এটা একটি জঘন্য প্রতারণা। আজকের পর থেকে যারা সঠিক তথ্য দিবে না, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

 বিশেষ অতিথি মো. মামুন হোসেন বলেন, ভাতাভোগীদের সঠিক তথ্য নিশ্চিত করতে হবে। আপনি সঠিক তথ্য দিলে একজন অসহায় লোক ভাতা পেলে লোকটি উপকৃত হবে। বয়স্ক, বিধবা পঙ্গু ভাতার কার্যক্রম শুরু হবে। আপনারা সঠিক তথ্য দিয়ে ভাতা পাওয়ার জন্য সহযোগিতা করবেন। কিছু লোক অফিসের পরিচয় দিয়ে ভাতাভোগীর থেকে ওটিপি পাসওয়ার্ড চায়, ভাতাভোগীরা তাদের কে ওটিপি পাসওয়ার্ড দিবেন না। এরা একটি হ্যাকার চক্র। ভাতাভোগীরা এই চক্র থেকে সাবধান থাকতে হবে। ভাতাভোগীদের লাইফ ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পর সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy