প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩, ৬:১৭ পিএম (ভিজিট : ৪০৬)

X
নীলফামারীর ডোমার উপজেলায় জোড় পূর্বক ধর্ষণের অভিযোগে দিলীপ চন্দ্র রায় (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। দিলীপ উপজেলার উত্তর মটুকপুর সরকার পাড়ার মৃত চিত্তরঞ্জন রায়ের ছেলে।
বৃহষ্পতিবার (২০ জুলাই) ধর্ষিতা নারীর ভাইয়ের দায়ের করা মামলায় ডোমার থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ বসতবাড়ি থেকে দিলীপকে গ্রেফতার করে।
থানা সূত্রে জানা যায়, স্বামী পরিত্যক্ত এক নারী (৪৮) দির্ঘদিন ধরে বাবার বাড়িতে বসবাস করে আসছে। গত ১৫ জুলাই শনিবার সকাল ১১টার দিকে ফসলের মাঠ থেকে বাড়ি ফিরছিল ওই নারী। দিলীপ চন্দ্র প্রতিবেশী হওয়ার সুবাদে ওই নারীকে বাড়ি ফেরার পথে একা পেয়ে নিজ বাড়ির পার্শ্বে খড়ের পালার আড়ালে নিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে। লোক লজ্জ্বার ভয়ে কাউকে না বললেও অসুস্থ হয়ে পড়ায় বিষয়টি প্রকাশ পায়। স্বজনরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান।
ভুক্তভোগী নারীর ভাই বাদী হয়ে ডোমার থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৮, তাং ২০ জুলাই/২৩ইং।
ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী জানান, ভুক্তভোগী নারীর ভাইয়ের দায়ের করা মামলায় দিলীপ চন্দ্র রায়কে গ্রেফতার করা হয়। বৃহষ্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বাবু/জেএম