নড়াইলে কিশোরের মরদেহ উদ্ধার

জান্নাতুল বিশ্বাস, নড়াইল

সারাবাংলা

নড়াইল সদর উপজেলার নিধিখোলা গ্রামের পাশের একটি বাগান থেকে শয়ন শেখ (১২) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে

2023-07-20T18:24:28+00:00
2023-07-20T18:24:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে কিশোরের মরদেহ উদ্ধার
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩, ৬:২৪ পিএম   (ভিজিট : ২৪৮)
X

নড়াইল সদর উপজেলার নিধিখোলা গ্রামের পাশের একটি বাগান থেকে শয়ন শেখ (১২) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের নিধিখোলা গ্রামের পাশের একটি বাগানে শয়ন শেখের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে নড়াইল সদর থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নিহত শয়ন শেখ নিধিখোলা গ্রামের নাজমুল শেখের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, বুধবার সন্ধ্যায় শয়ন শেখ বাড়ি থেকে বের হন। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। পরে বৃহস্পতিবার সকালে স্থানীয় এক ব্যক্তি নিধিখোলা গ্রামের বাগানে শয়ন শেখের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর স্থানীয়রা নড়াইল সদর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। নিহত শয়ন শেখের গলায় কালো দাগ রয়েছে। রশি জাতীয় কিছুদিয়ে তার গলায় পেচিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিহত শয়নের বাবা নাজমুল শেখ বলেন, আমার ছেলেকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের বিচার চাই। মা মিতা বেগম বলেন, আমার ছেলের সাথে কারো শত্রুতা ছিল না। যারা আমার ছেলেকে হত্যা করে থাকুক, তাদের বিচার চাই। নড়াইলের পুলিশ সুপার সাদিরা খাতুনসহ জেলা পুলিশের পদস্থ কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy