বিজয়নগরে শিক্ষা সামগ্রী বিতরণ
আশীষ সাহা, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩, ৬:২৮ পিএম (ভিজিট : ৩২৫)

X
ব্রাক্ষণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পিছিয়ে পড়া প্রাথমিক বিদ্যালয়সমূহকে আইসিটি বিষয়ক জ্ঞানে আরো পারদর্শী করতে। এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী ও স্মার্ট বাংলাদেশে পরিণত করার জন্য ৩৫টি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ট্যাব, সাউন্ড সিস্টেম, স্কুলবেঞ্চ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহষ্পতিবার (২০ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, প্রাথমিক শিক্ষা অফিসার শাহ নেওয়াজ পারভীনসহ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এবং প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বাবু/জেএম