ময়মনসিংহে রজব আলী হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ময়মনসিংহের গৌরীপুরে দফাদার রজব আলী হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছে আদালত। একই সাথে প্রত্যেককে

2023-07-20T18:55:54+00:00
2023-07-20T18:55:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহে রজব আলী হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩, ৬:৫৫ পিএম   (ভিজিট : ২০২)
X

ময়মনসিংহের গৌরীপুরে দফাদার রজব আলী হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছে আদালত। একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা। অনাদায়ে আরও ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকাল সোয়া ৪টার দিকে ময়মনসিংহ দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবরিনা আলী এই রায় ঘোষণা করেন।  

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- আ. কদ্দুছ, তারা মিয়া, হাদিস মিয়া, আবু বকর, আতিউল্লাহ, মতিউর রহমান মতি ও ফকর উদ্দিন। এদের মাঝে তারা মিয়াকে অতিরিক্ত ৫ বছর কারাদণ্ডের আদেশ দেয় আদালত। রাষ্ট্রপক্ষের এপিপি অ্যাডভোকেট সঞ্জীব কুমার সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০০৬ সালের ১২ অক্টোবর গৌরীপুর উপজেলার বাহেরতলা এলাকায় আসামিদের হামলায় খুন হন স্থানীয় চৌকিদার রজব আলী। এই ঘটনার একদিন পর ১৩ সেপ্টেম্বর নিহতের ছেলে হারুন অর রশিদ বাদী হয়ে গৌরীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর আসামিদের মধ্যে একজন মারা যান। ওই মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়। রায়ের সময় তারা মিয়া পলাতক ছিলেন এবং অপর ৬ আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলায় আসামি পক্ষে ছিলেন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খালেকুজ্জামান।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy