ফকিরহাটে তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণ, সাবেক স্বামী গ্রেফতার

সৈকত মো. সোহাগ, খুলনা

সারাবাংলা

ফকিরহাট উপজেলার বেতাগা গ্রামে তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণের ঘটনায় সাবেক স্বামী আরাফাত হোসেন জনি (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে

2023-07-20T19:02:33+00:00
2023-07-20T19:02:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফকিরহাটে তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণ, সাবেক স্বামী গ্রেফতার
সৈকত মো. সোহাগ, খুলনা
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩, ৭:০২ পিএম   (ভিজিট : ১৮৩)
X

ফকিরহাট উপজেলার বেতাগা গ্রামে তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণের ঘটনায় সাবেক স্বামী আরাফাত হোসেন জনি (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ এর একটি দল।

বুধবার দিবাগত রাতে খুলনার খান জাহান আলী সেতুর টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার ওই পলাতক আসামিকে গ্রেফতার করে।

র‍্যাব ৬ এর মিডিয়া সেল (২০ জুলাই) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২ জুলাই বিকেলে এক সহযোগীকে সাথে নিয়ে আরাফাত হোসেন জনি বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা গ্রামে তার তালাকপ্রাপ্ত স্ত্রীর বাড়িতে যায়। এ সময়ে বাড়িতে কেউ না থাকায় সে জোর করে তার তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণ করে। এসময়ে ভিকটিমের চিৎকারে আসে পাশের লোকজন ছুটে আসলে আসামিরা দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় ওই মহিলা বাদী হয়ে ফকিরহাট থানায় আসামিদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

ঘটনাটি জানতে পেরে র‍্যাব-৬ (সদর কোম্পানি) একটি আভিযানিক দল ছায়াতদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তির সহয়তা নিয়ে বুধবার দিবাগত রাতে র‍্যাব সদস্যরা ধর্ষণ মামলার আসামি আরাফাত হোসেন জনিকে খুলনার খান জাহান আলী সেতুর টোল প্লাজা এলাকা থেকে গ্রেফতার করে। বৃহস্পতিবার (২০ জুলাই) গ্রেফতারকৃত আসামিকে ফকিরহাট থানায় হস্তান্তর করেছে র‍্যাব।  

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলীমুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy